👋বাবা এবং মায়েরা,
আপনারা যদি বুঝতেন…!
সন্তান যতই ছোট হোক-
সন্তানের সামনে আপনাদের নিজস্ব দ্বন্দ্ব, Violent Behavior তাকে পরবর্তীতে….
⛔ দুর্বল/ ভঙ্গুর করে তুলবে !
⛔ অন্যদের প্রতি বিশ্বাস/ আস্থা রাখতে দিবে না !
⛔ দীর্ঘমেয়াদী সম্পর্কে Involve হতে বাধা দিবে !
⛔ কারণে- অকারণে মনে দুশ্চিন্তা/ ভীতির সঞ্চার করবে !
⛔ Emotion একেবারে চেপে রাখতে বাধ্য করবে !
⛔ Emotion Manage করতে বাধা দিবে !
⛔ সিদ্ধান্তহীনতায় ভোগাবে !
⛔ আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের জায়গায় আঘাত করবে !
⛔ নিজেকে ঘৃণা করতে শেখাবে !
তাহলেও কী সন্তানের সামনে নিজেদের দ্বন্দ্ব- সংঘাতের প্রদর্শন করতেন ⁉️
বাবা- মা হিসেবে সন্তানের খাদ্য- বস্ত্র- চিকিৎসার ব্যবস্থা তো করছেন, তবে Emotional Safety কী নিশ্চিত করতে পারছেন ❓❓
বাচ্চার জন্য হলেও একসাথে থাকো – এটা একটি Extreme Cultural Myth, সমাজ অর্পিত একটি ভ্রান্ত ধারণা!
✅ নিজেদের দাম্পত্য কলহ নিজেদের চার দেয়ালের ভেতরে রাখুন।
✅ নিজেদের দাম্পত্য কলহ সন্তানের সামনে আনা বন্ধ করুন।
✅ দু’জন মিলে কথা বলে সমাধানের চেষ্টা করুন।
✅ প্রয়োজনে কাছের কারো সাহায্য নিন।
✅ Professional- এর সাহায্য নিন।
✅ সম্পর্ককে Healthy করার চেষ্টা করুন।
একেবারেই যদি Fix করা না যায় তাহলে Safe Exit-এর দরজা খোলা আছে……।
❌“বাচ্চার জন্য হলেও একসাথে থাকতে হবে”- এই শিকল নিজের গলায় পড়ে তা টেনে নেয়ার দায়িত্ব আপনার সন্তানকে দিবেন না!
একটা নরম কাদা মাটির মত প্রাণকে ছিন্ন- ভিন্ন করার, তছনছ করার দায়িত্ব অন্তত আপনাকে দেয়া হয়নি!
©
Tarannum Musarrat Tusqa
Consultant Psychologist | Safeguarding Advocate | Mental Health & Wellbeing Specialist | Clinical Psychology, DU | International Affiliate, (APA), USA | Islamic Psychology & Counselling, Al Balagh Academy, UK